সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

খুলনা মহানগর জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির পরিধি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

গত ৮ নভেম্বর গঠিত খুলনা মহানগর ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি সাত দিনের মাথায় এর পরিধি আরো বাড়ানো হয়েছে। এবার এ কমিটির সাথে যোগ করা হয়েছে আরো ১৬ সদস্য। এই নিয়ে এবার কমিটি হলো ৬৭ সদস্য বিশিষ্ট। নতুন নাম অর্ন্তভুক্ত সদস্যরা হলেন চারজন যুগ্ম আহবায়ক, যথাক্রমে তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, আনিসুর রহমান ও রেজাউল হোসেন।

সদস্যরা হলেন ইসরাফিল মোল্যা, মনির হোসনে, দেলোয়ার হোসেন, মকিম হোসেন মৃধা, আব্দুল্লাহ আল মামুন, আবু আসালত মোড়ল, মিজানুর রহমান শহিদ, কবির হোসেন, কামরুল ইসলাম, আলমগীর সিদ্দিক ও আলাউদ্দীন ফকির। শুক্রবার জাপার খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা এ নাম অর্ন্তভুক্তির অনুমোদন দেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন