সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

কেএমপির অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ‍বিষয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন খুলনার দিঘলিয়া থানার চন্দনীমহল বাজারের পাশে মল্লিক পাড়া মো. আসলাম মলিকের ছেলে মো. টিটু মলিক(২৪), চন্দনীমহল মধ্য পাড়ার মো. আমির হোসেনের ছেলে মো. রনি শেখ (২৩) ও কয়রা থানার মহারাজপুর ইউনিয়নের মো. আজিজুল হকের ছেলে মো. মিজানুর রহমান (২৮)।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন