সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

কপিলমুনিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি অনুষ্ঠান

কপিলমুনি প্রতিনিধি

“বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর”-প্রতিপাদ্য ও জনগণের দোরগোড়ায় সেবার ১০ বছর পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় কপিলমুনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, সাংবাদিক তৃপ্তি রজ্ঞন সেন, ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ বিশ্বাস, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, লতা ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল, শিক্ষক আবু বক্কর হাজরা, ব্রজেন দাশ, মতিউর রহমান, আব্দুল জলিল বিশ্বাস, চঞ্চল বিশ্বাস প্রমুখ।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন