দাকোপে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাকোপ প্রতিনিধি

ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে খুলনার দাকোপ উপজেলায় যুগলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষে বুধবার ( ১১ নভেম্বর) উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। সাবেক ছাত্রনেতা আজগর হোসেন বাপ্পির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন। বক্তৃতা করেন আওয়ামী লীগনেতা অধ্যাপক সুপদ রায়, মো. শিপন ভূঁইয়া, জ্যোতিশংকর রায়, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নিতাই বাছাড়, দেবব্রত সরকার দেবু, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব রায়, জাহিদুর রহমান মিল্টন, দেবাশীষ রায়, স্বপন রায়, পৌর যুবলীগনেতা আরাফাত আজাদ, গোবিন্দ রায়, ফারুক হোসেন, ছাত্রনেতা সুকান্ত মণ্ডল, রাজু বাছাড়, মাসুম হাওলাদার, গৌতম পাইক, বরুন পাইক প্রমুখ।

খুলনা গেজেট /এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন