সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

খুলনা নাগরিক এডভোকেসি ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনা বিভাগের আয়োজনে খুলনা জেলা ও মহানগরের নাগরিক এডভোকেসি ফোরামে কমিটি গঠন করা হয়েছে। ডিআই’র খুলনা রিজিওনাল ম্যানেজার আমেনা সুলতানার সভাপতিত্বে এবং খুলনা রিজিওনাল কো-অডিনেটর আসমা আকতার ও খুলনা রিজিনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসানের সঞ্চালনায় ডেমোক্রেসি ইন্ট্যারন্যাশনালের এ্যাডভোকেসি ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা জেলা ও মহানগরের নাগরিক এডভোকেসি ফোরামে কমিটি গঠন করা হয়। অধ্যাপক আনোয়ারুল কাদিরকে কমিটির কনভেনর এবং আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক-প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা ও এমএসএসইউএস’র চিফ এক্সিকিউটিভ এডভোকেট শামিমা সুলতানা সিলুকে কো-কনভেনর করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাহবুবুল আলম সোহাগ, মেহেদী হাসান দিপু, রেহানা ঈসা, মিজানুর রহমান জিয়া, শোভা রানী হালদার, জেসমিন সুলতানা, হেলাল আহমেদ সুমন, শাহরিয়ার নাজিম, তাছলিমা খাতুন ছন্দা, দিলরুবা খানম, হোসনে আরা চম্পা, সাংবাদিক সোহরাব হোসেন, কৌশিক দে বাপী ও মুহাম্মাদ নুরুজ্জামান, রূপান্তরের অসীম দাস। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন