তেরখাদায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার পরিচালনায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, সৈয়দ আরিফুল ইসলাম, যুথিকা মজুমদার প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন