সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

দৌলতপুর প্রতিনিধি

দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশায় ‘জাগ্রত খুলনা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহেশ্বরপাশা আলিম মাদ্রাসা ভবনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক রোগিদের মাঝে ফ্রি সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক টিঙ্কু ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারমান ও কেডিএর শাখা প্রধান নুরুজ্জামান হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিজেএর চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগ সভাপতি শেখ সৈয়দ আলী।

ক্যাম্পে ৪ জন ডাক্তার দিনভর চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন তারা হলেন, ডাক্তার কামরুল ইসলাম, রিয়াজ রহমান, আসমা খাতুন ও হায়দার আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ নিরব হোসেন, সাঃ সম্পাদক মোঃ আসমাউল হুসাইন, কোষাধ্যক্ষ মোঃ জান্নাতুন নাঈম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক অভিজিৎ সরকার, রক্তদান শাখা সম্পাদক মোঃ আবীর হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ পলাশ, মোঃ মাসুম আহমেদ, মোঃ মাসুম আহমেদ তুহিন, ন্যাশনালিষ্ট হিন্দু কাউন্সিল অব বাংলাদেশ’র সভাপতি ও মহেশ্বরপাশা কালিবাড়ি পূজা ও উন্নয়ন কমিটির সাহ সাঃ সম্পাদক গৌতম হারু, সাবেদ হৃদয়, মোঃ আলামিন, খাইরুল বাশার, খাইরুজ্জাামান সাগর, ইমতিয়াজ পারভেজ, মশিউর রহমান, মোঃ হাসিবুর রহমান সিয়াম, মোঃ শিমুলসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন