শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, জেড এ মাহমুদ ডন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এ্যাড. আব্দুল লতিফ, এস এম আকিল উদ্দিন, আলাউদ্দিন আল আজাদ মিলন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মোল্লা মুজিবর রহমান, মীর বরকত আলী, মনিরুজ্জামান খান খোকন, মাহমুদুল হাসান তাজু, চ. ম. মুজিবর রহমান, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদ হোসেন, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, হাসান ইফতেখার চালু, মো. শিহাব উদ্দিন, গোলাম হায়দার বুলবুল, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, সাবিহা ইসলাম আঙ্গুর, হাবিবুর রহমান দুলাল, আযম খান, অভিজিৎ চক্রবর্তী দেবু, আব্দুল জব্বার হীরা, মাহামুদুর রহমান রাজেশ, ওমর কামাল, আব্দুল কাদের সৈকত, মোস্তাফিজুর রহমান রুবেল, টিকলী শরীফ, পরশ আহমেদ, নিশাদ ফেরদৌস অনি, সিরাজ, সাজ্জাদ সাজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন, আজমীরি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহেদ।

এদিকে শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশের উদ্যোগে বুধবার বাদ মাগরিব সালেহিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, জব্বার আলী হীরা, ইয়াছিন আরাফাত, মোক্তাজুল ইসলাম সোহাগ, নিশাত ফেরদৌস অনি, সিরাজুল ইসলামসহ দলের ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর সুস্থ্যতা কামনা করেছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, মোঃ শফিকুল ইসলাম মধু, আলহাজ্ব মোঃ সুলতান হেসেন খান, আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন