সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় বিএনপির সাবেক তিন নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ফুলতলা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই’র আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বুধবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল।

শেখ আঃ সালামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, নজরুল ইসলাম মোল্যা, মোঃ জাহিদুল ইসলাম, ডাঃ আব্দুল গণি, মহিউদ্দিন শেখ, আব্দুল হালিম, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, তুষার মোল্যা, সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান কচি, আনিছুর রহমান রনি, সৈয়দ আল শাকিল, আল আমিন সানা, মোঃ মহিউদ্দিন প্রমুখ। পরে মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন