সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

খুবিতে ‘জেলহত্যা দিবস : পিছনে ফিরে দেখা’ শীর্ষক ওয়েবিনার ৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জেলহত্যা দিবস : পিছনে ফিরে দেখা’ শীর্ষক এক ওয়েবিনার আগামী ৩ নভেম্বর সকাল ১১ টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ওয়েবিনারে মূখ্য আলোচক থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

এছাড়াও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় ওয়েবিনারে স্বশরীরে অথবা অনলাইনে সংযুক্ত থাকার জন্য সকল ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, প্রোভোস্টবৃন্দসহ বিভাগীয় প্রধানদের প্রতি কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন