সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

রূপসার জাবুসা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলার জাবুসা এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি টিম বিশেষ অভিযানে  ১টি অস্ত্রসহ ইসমাইল সরদার (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়,  শুক্রবার গভীর রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাবুসা গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র ইসমাইল সরদার (৪০) কে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ইসমাইল জাবুসা নিউ ফিস ছোট বটতলা শকুনমারী খালের পাশে তার লুকিয়ে রাখা একটি ওয়ান সুটারগানের কথা স্বীকার করে। পরে র‌্যাবের এসসিপিও সৈয়েদুজ্জামান বাদী হয়ে ইসমাইলকে আসামীকে রূপসা থানায় মামলা দায়ের করেন। আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন