বিএডিসি’র প্রধান মনিটরিং এর পিতার ইন্তেকাল

কপিলমুনি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান মনিটরিং মোঃ আব্দুস ছাত্তার গাজীর পিতা মোঃ আছির উদ্দীন গাজী (৭৫) রবিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। সোমবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে কাশিমনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, ব্যাংক কর্মকর্তা টুটুল দাশ, সুকল্যাণ সরকার, মোঃ অলিউর রহমান, শহীদ গাজীসহ শেখ ইমাম উদ্দীন সংসদ, ঢাকাস্থ পাইকগাছা সমিতি ও নাহিদ-নামিরা ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন