বিজয় দিবসে খুলনায় মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের বিজয় উল্লাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে খুলনা সাইক্লিস্ট বিজয় রাইড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরীর শিববাড়ির মোড়ে দুরন্ত বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এতে ব্যতিক্রমধর্মী সাইকেল স্টান্ট শো করেন সাইক্লিস্টরা।

দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই প্রদশর্নীতে সাইকেল নিয়ে তারা নানা ধরণের স্টান্ট প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়। বিশেষ অতিথি ছিলেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন বাদশা। খুলনা বিভাগের ১০ টি জেলার দুই শতাধিক সাইক্লিস্ট র‌্যালিতে রাইডে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সাইক্লিস্টস্টের এডমিন খান সাহেদ, রেজা উর রহমান, সেতু আলম, সৌরভ, অথৈ , হিমেল এবং সাদিক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন