বৃহস্পতিবার । ১৮ই জুন, ২০২৬ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩

কেএমপির অভিযানে মাদকসহ আটক ২

খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় ৫ লিটার চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বরইহাট ইসাহাক মেম্বরের বাড়ীর পাশের মৃত কাশেম মোল্লার ছেলে মোঃ রকিজুল মোল্লা(৫৬), এবং দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ী তরুন সেনা রোডের মহব্বত আলীর ছেলে মোঃ আরিফ(৩১)।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন