সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

কেশবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে কোমরপোল গ্রামে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের মোঃ আব্দুল্লাহর পুত্র জাকির হোসেন (৪০) প্রতিদিনের ন্যায় কৃষিকাজের জন্য বিলে যায়। বিলের জমিতে যাওয়ার পথে জঙ্গলের ভিতরে একটা সাপে তাকে কামড় দেয়। প্রথমে গ্রাম্য ওঁঝার দ্বারা বিষ সরানোর চেষ্টা করে ব্যার্থ হওয়ার পর রুগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে কোন প্রকার চিকিৎসা সেবা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন