রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় কেশবপুর প্রেস ক্লাবের দোয়া

কেশবপুর প্রতিনিধি

উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে সোমবার (১০ আগষ্ট) আসর বাদ ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আর মঈন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীনুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শাহীনুল ইসলাম, নুরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, রুহুল আমীন খান, সদস্য সিদ্দিকুর রহমান, উৎপল দে, রাবেয়া ইকবাল, আব্দুল মোমিন, আব্দুস সালাম, এ কে আজাদ ইকতিয়ার, মতিয়ার রহমান, রুহুল আমিন বিশ্বাস, আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর,

আব্দুল্লাহ আল ফুয়াদ, আয়ুব খান, আব্দুল করিম, রমেশ চন্দ্র দত্ত, কামরুজ্জামান রাজু, শহিদুল ইসলাম, মেহেদী হাসান জাহিদ, সুশান্ত কুমার মল্লিক, অলিয়ার রহমান ও আব্দুল্লাহ আল মামুন। উল্ল্যেখ্য, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি উপজেলাবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন