যশোরে গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঘোপ ছাতিয়ানতলা গ্রামে গাছ কাটতে গিয়ে পড়ে কালাম হোসেন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঘোপ ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল বারেক খাঁর । তিনি পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘোপ ছাতিয়ানতলা এলাকায় গাছ কাটার কাজ করছিলেন তিনি। এ সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন