মণিরামপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে ছোট স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ স্বামী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মদনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত আরিফুর রহমান (৭০) মদনপুর গ্রামের মৃত লালচাঁদ গাজীর ছেলে।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে আরিফুর রহমানকে তার ছোট স্ত্রী শেফালী বেগম লাঠি দিয়ে মাথা ও কপালে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে শেফালী বেগম তার এক আত্মীয়কে ডেকে এনে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানালেও স্থানীয় ইউপি সদস্য মরদেহে রক্তাক্ত জখম দেখে পুলিশের কাছে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন