যশোরে রূপসা পরিবহন উল্টে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, মণিরামপুর উপজেলার মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) ও নড়াইলের চঞ্চল (৪৫)।

রোববার (৯ আগস্ট) সকাল দশটার দিকে শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেলপাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসাধীন আহতদের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন চারজনের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন