যশোর শহরের দড়াটানা ব্রিজের পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের দড়াটানা ব্রিজের পাশে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী আলামিন। পরে মানবিক কারণে তিনি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

