সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে। সোমবার (৮ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, আটক টিংকুর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবরে উপজেলার চালিতাবাড়ীতে রবিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে করা হয়।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন