শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক চৌগাছায় আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলার পল্লীতে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা আরিফুল ইসলামকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সাম্প্রতি তাকে এলাকায় খুব বেশি দেখা যায়নি। হঠাৎ পুলিশি অভিযানে তাকে আটক করার ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আরিফুলসহ অন্যরা চৌগাছায় সরকার বিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। পুলিশ তা ভেস্তে দেয়। এ সময় আরিফুলকে আটক করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন