বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরের আলোচিত বহিস্কৃত যুবদল নেতা জনি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের আলোচিত ও বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর বুধবার রাত ৩টার দিকে তাকে যশোরে নিয়ে আসা হয়।

জানা গেছে, যুবদল নেতা এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। সম্প্রতি এসব অভিযোগের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানায় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা একটি মামলা দায়ের করেন ও তাকে বহিস্কার করা হয়। ওই মামলার সূত্র ধরেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জনিকে ঢাকা থেকে আটক করে যশোরে আনা হয়েছে। বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন