যশোরে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাজারে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল অজ্ঞাত ওই নারী। এসময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় আঘাত পান।

ঘটনার পর পথচারী কামরুল নামে এক ব্যক্তি আহত নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।

তিনি বলেন, একই সঙ্গে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন