বুধবার । ২০শে মে, ২০২৬ । ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই আশানুর রহমান (৩৫)। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের ডিএমসিইউ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মিয়া দক্ষিণ সাগর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঝন্টু মিয়া ও আশানুরের মামাতো বোন তামিমাকে এক যুবক পালিয়ে যায়। বোনকে উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় বোনকে ফেরত দেওয়ার কথা ছিল। রাতে বোনকে আনতে থানায় যাওয়ার পথে দক্ষিণ সাগর গ্রামের আবু উবাইদা ও অজ্ঞাত ২-৩ জনের সঙ্গে ঝন্টু মিয়া ও আশানুরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন জ্যোতি ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আশানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন