যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে তাকে শহরের খালধার রোডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেপ্তার করেছে। রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তিনি সর্বশেষ সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খুলনা গেজেট/এএজে

