বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩
আনিসুর হত্যার প্রতিবাদে

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে যশোর-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন সকাল সাড়ে ৬টা থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থন কর্মসূচি শুরু হয়। এসময় যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় সড়ক ইট, বেঞ্চ ও কাঠসহ বিভিন্ন বস্তু ফেলো ব্যারিকেড সৃষ্টি করা হয়। ফলে খুলনা থেকে যশোরগামী ও যশোর থেকে খুলনাগামী দূরপাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূর দূরান্ত থেকে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ে।

নওয়াপাড়া বাজারে সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন সেক্টরের মানুষ এ মিছিলে অংশ নেয়। তেব এখন পর্যন্ত কোমো ধরনের ভাঙচুর, প্রিকটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল কর্মসূচি পালিত হচ্ছে।

এদিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। নওয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন