শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

বেনাপোল ট্রেনে অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে ৩ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আব্দুল্লাহ আল মামুন (৩৬) এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তি যশোর থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যান। পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে যাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনের জ্ঞান ফিরেছে, তবে অপর দুইজন এখনও অচেতন রয়েছেন।

অচেতন হওয়া আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার বাড়াদী গ্রামের বাসিন্দা বলে জানান। অপর দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন