যশোর শহরতলীর বাহাদুরপুর থেকে রিভলবার ও চাকুসহ শাহিনুর রহমান নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।
র্যাব-৬ যশোর সূত্রে জানা যায়, এদিন রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহিনুর রহমান নামে এক যুবক অবৈধ অস্ত্রসহ বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক যুবককে কোতোয়ালি থানায় সোপর্দ ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

