শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণী আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর উপশহর এলাকায় ঐশী সুলতানা (১৯) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। উপশহর শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত তরুণী ঐশী (১৯) শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার রায়হানের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে শফি (২৬) নামে এক ব্যক্তি তাকে চাকু দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। তিনি রক্তাক্ত অবস্থায় শিশু হাসপাতালের সামনে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঐশী বলেন, কি কারণে কারা তার ওপরে হামলা চালিয়েছে সেটা তিনি জানেন না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন