শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর মুড়লী এলাকার গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর শহরের চাঁচড়া কলোনিপাড়ার মোমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোস্তাফিজুর মুড়লী এলাকায় শ্যামলের গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। ওয়েল্ডিং (ঝালাই) করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় গ্যারেজে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন