যশোরে মামাবাড়ি বেড়াতে এসে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় মামাবাড়ি বেড়াতে এসে মোহাম্মদুল তুষার (২৪) নামে এক যুবক গত ৩ দিন ধরে নিখোঁজ হয়েছেন। কোথাও তার খোঁজ মিলছে না। এ নিয়ে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুষার ফরিদপুর শহরের আবুল হোসেনের ছেলে। গত কয়েকদিন আগে সে ফরিদপুর থেকে যশোরে এসে কুয়াদায় মামাবাড়িতে অবস্থান করছিলো। এরপর তিনদিন আগে সে মামাবাড়ি থেকে শহরের চাঁচড়া এলাকায় কাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও পরিচিত সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ তুষার অত্যন্ত সহজ-সরল প্রকৃতির। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি সাদা জামা ছিল ও তার গায়ের রং কালো।

এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তুষারের সন্ধান পেলে বা কোথাও দেখা গেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: আবুল হোসেন (পিতা): ০১৯৬৩-৭৬২৪৫৭ শামিম হোসেন (ভাই): ০১৯৭০-৬১৮৮০৮

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন