বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের শ্রীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এ দণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীর দোকানে পচা মাংস পাওয়া যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার মাংসগুলো পরীক্ষা করে জনস্বাস্থ্যের জন্য অনুপযোগী বলে ঘোষণা করেন। পরে জব্দকৃত মাংস তাৎক্ষণিকভাবে নদীতে ফেলে ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন