র্যাব-৬ যশোরের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি জালাল শেখ গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প (সিপিসি-৩) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল চাউলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জালালকে আটক করে।
র্যাব জানায়, জালাল শেখের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র আইনের এবং ১টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

