বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও দেশিয় অস্ত্রসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনীর নূরবাগ এলাকার রাকিবুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পিস্তল, শর্টগানের ব্যারেল, পিস্তলের ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, শর্টগানের বুলেট, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, ৪টি চাকু, কুড়াল, ৩টি পাসপোর্ট, ২টি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, মেমোরি কার্ড ও ৩টি ইয়াবা সেবনের সরঞ্জাম। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন