রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মাছের ঘেরে কাজ করার সময় হাকিম সরদার নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। তিনি বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে হাকিম তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হয়। এরপর পাশের ঘেরের কয়েকজন দেখতে পান হাকিম নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তারা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই বিএনপি নেতা হাকিম মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন