যশোরে বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ভাই ও ভাবি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে আটক করা হয়।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন।

পিবিআই জানায়, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সাথে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে আটক করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন