রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে জেল হত্যা দিবস পালিত

কেশবপুর প্রতিনিধি

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে জেল হত্যা দিবস পালিত হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে আলোচনা সভায় কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রাণী দে প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন