সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা আবু জাবের (৩৮) নামে মসজিদের একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার(৮ জুলাই) দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মাওলানা আবু জাবের সারুটিয়া জামে মসজিদে ইমামতি করতেন।

এলাকাবাসী জানায়, উপজেলার সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে মাওলানা আবু জাবের সোমবার বাড়ির পাশে নিজ পোলট্রি খামারে কাজ করছিলেন। ওই খামারে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল মোল্লা।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

খুুলনা গেজেট/এএজে

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন