সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিকরগাছায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় ৭টি গাড়িচালকের নিকট থেকে এক হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান।

এসময় উপস্থিত ছিলেন থানার এস আই নজরুল ইসলাম, ইউএনও অফিসের পেশকার শাহাজালাল প্রমূখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন