সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার বামনআলী গ্রামের মকছেদ আলী (৫০) বুধবার রাত ৮টার দিকে নিজ ঘরের টিনের চাল মেরামত করছিলেন। ওই সময় টিন বৈদ্যুতিক তারের ওপর পড়ে চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে স্পৃষ্ট হন মকছেদ ও তার পাঁচ বছর বয়সী ছেলে ইউসুফ আলী। পরে প্রতিবেশিরা বাড়ির বিদ্যুৎ বিছিন্ন করে তাদের উদ্ধার করেন। কিন্তু এর আগেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন