যশোর পৌরপার্কে যুবক ছুরিকাহত

যশোর প্রতিনিধি

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশিকুর রহমান (২২) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। শহরের পৌরপার্কে তিনি ছুরিকাহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আশিকুর রহমান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি পার্কের মধ্যে হাটাহাটি করছিলেন। এসময় রাজিব চাকলাদার তাদের বাড়ির কর্মচারী রমজান আলী ও শহরের বারান্দিপাড়ার আমিরুল ইসলাম তার ওপর চড়াও হয়। এসময় তারা আশিকুরের উরুতে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, শহরের পৌরপার্ক এলাকায় একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মেরেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন