মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত দু’জনের মৃত্যু, আক্রান্ত ১৪১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গত ১৭ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন ও মারা গেছেন ২ জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত জুন মাসের শেষ নাগাদ যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এরপর ১ জুলাই থেকে স্বাস্থ্য বিভাগ এ নিয়ে নড়েচড়ে বসতে শুরু করে। তারা জেনারেল হাসপাতালে পৃথক ডেঙ্গু কর্ণার খুলে সেখানে এ রোগে আক্রান্তদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে। সিএস অফিসের তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। এদের মধ্যে অভয়নগরে ২ জন, শার্শা ২ ও বাকি ৫ জন সদর উপজেলা এলাকায়। এছাড়া ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে এসেছেন ৩৩ জন। এ হিসেবে গত ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪১ জন। এরমধ্যে ১০৮ যশোর সদর উপজেলা এলাকার ও বাকিরা অভয়নগরসহ বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ ও মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি আছেন ৩২ জন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন