সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোলে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

শার্শা প্রতিনিধি

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল আমিন (২২) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আল আমিন শার্শার আন্দোপোতা গ্রামের মাযহার মোড়ের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর ) সকাল ১০ টায় আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে আল আমিনকে আটক করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে । এ মামলায় শার্শার পারুইঘুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দূর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান আলী (২৭) নামে দুইজন পলাতক আসামি করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেলিম রেজা জানায়, একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে যশোরের যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে আটক করা হয়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন