যশোরে ট্রাক উল্টে হতাহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর চাঁচড়া বাবলাতলায় বেনাপোল থেকে খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে এক পথচারী নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহত নাজির উদ্দিন চাঁচড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত ইন্দ্রা খুলনার বয়রা থানার রায়মোহন গ্রামের বাসিন্দা।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে তুষ ভর্তি একটি ট্রাক বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চাঁচড়া বাবলাতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকে রক্ষা করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উল্টে যায়। এতে ২ জন পথচারী চাপা পড়ে আহত হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজির উদ্দিন নামে ওই ব্যক্তি মারা যান। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন