যশোরে সোনা চোরাচালান মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সোনা চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন, ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের মৃত সুবল দত্তের ছেলে পংকজ দত্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু লাল সাহার ছেলে প্রদীপ সাহা এবং মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের গোষ্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর-মাগুরা সড়ক থেকে সোনা নিয়ে পাচারকারীরা আসছেন। তাৎক্ষনিক একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারের পাঁকা রাস্তার উপর অবস্থান নেয়। দুপুরে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ ওই তিনজনকে আটক করে। যার ওজন সাড়ে তিন কেজি। দাম দুই কোটি এক চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় যশোর বিজিবির হাবিলদার সাহিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে সিআইডি যশোরের এসআই আনোয়ার হোসেন ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ কারদণ্ড প্রদান করেন বিচারক। আসামিরা আটকের পর থেকেই কারাগারে বন্দি রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন