শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণেরবার জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত থেকে ১২ টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবির সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ২১ ব্যাটেলিয়নের সদস্যরা স্বর্ণেরবারগুলো উপজেলার গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে জব্দ করে। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনক ভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতে দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে ১কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন