মশার কয়েলে দরিদ্র দুই পরিবারের স্বপ্নপুড়ে ছাই

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় উত্তরপাড়া গ্রামে হতদরিদ্র ২ পরিবারের মশার কয়েলের আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল  ভোর রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা দীঘির পাড় গ্রামের অজেত আলী মোল্লার ছেলে জহিরুল মোল্লার গুয়াল ঘরে গরুকে মশা থেকে বাঁচাতে মশার কয়েল জ্বালিয়ে দেন। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সেই মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গুয়াল ঘরে আগুন ধরে যায়। এসময়  গোয়ালে থাকা  গরুসহ পুড়ে যায়। এরপর পাশের বাড়ির জাফর আলী শেখের ছেলে হতদরিদ্র লতিফ আলী শেখের রান্না ঘর ও আগুনে  পুড়ে যায়। সেই সাথে ৬ কাহন বিছালী ও ৪ টি গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ওই পরিবার ২টি অসহায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী জহিরুল কান্না জড়িত কন্ঠে জানান, আমি গরিব অসহায় কৃষক আমার গরুসহ গুয়ালঘর রান্নাঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এই অবস্থায় বেঁচে থাকাও দ্বায় হয়ে পড়েছে। এব্যাপারে ওই দুই পরিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেছেন।
এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, মানবিক আর্থিক সহযোগিতা চেয়ে পরিবার দু’টি আবেদন করেছেন, সার্বিক বিবেচনায় তদন্ত করে যাতে আর্থিক সহযোগিতা করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন