জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ  হ্যান্ডলিং শ্রমিকের মৃতদেহ উদ্ধার 

অভয়নগ(যশোর) প্রতিনিধি

অভয়নগরে জাহাজ থেকে নদীতে পড়ে হ্যান্ডলিং শ্রমিক শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী ট্রের্ডাসের ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে অব্যাহত ভাবে চেষ্ঠা চালিয়ে যায়। এসময় অনেক চেষ্ঠার পর সন্ধ্যায় ৬ টার সময় লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফুল ইসলাম সাগরের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাব আলী শিকদারের ছেলে।

হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে শরিফুল ইসলাম সাগর নামের এক ব্যক্তি নিখোঁজ হন। পরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফুল ইসলাম সাগরের খালাত ভাই ইসমাইল হোসেন বলেন, আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ১০টার সময় মের্সাস চিশতী ট্রের্ডাস ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যায়। অবশেষে সন্ধ্যার সময় ওই স্থানের নদের মাঝ থেকে ডুবুরিরদল লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত সাড়ে ১০ টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয় । পরে তারা এসে তার সন্ধান করতে থাকে। প্রায় ৭ঘন্টা ধরে খুজতে থাকে নিখোঁজ ব্যক্তিকে।পরে সন্ধ্যায় শরিফুলের লাশ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন