মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে লিমন (৩৫) নামে যুবক নিহত ও আহত হয়েছে তার বন্ধু ইউসুফ (৩৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মার্চ) রাত আটটায় শংকরপুর কেন্দ্রিয় বাস টার্মিনাল যশোর কলেজের সামনে। নিহত লিমন মুড়লিমোড়ের ওসমানের ছেলে ও আহত ইউসুফ একই এলাকার লালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রাত ৮টার দিকে লিমন ও ইউসুফ মোটরসাইকেল চালিয়ে চাঁচড়ার দিকে যাচ্ছিলেন। এসময় শংকরপুর যশোর কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা দেয়। এতে লিমন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন জানান, হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে লিমনের। এছাড়া ইউসুফের শরীর দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন